ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৮ হাজার মুসলিম হত্যাকারীকে সামরিক সম্মান হরমুজে জাহাজ চলাচল তলানিতে, এক দিনে পার হলো মাত্র ৪টি রাষ্ট্রপতিকে বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, জোরদার হচ্ছে নিরাপত্তা ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে ধর্মের নামে কোনো বিভাজন চায় না সরকার: প্রতিমন্ত্রী ট্রাম্প-হেগসেথ যুদ্ধাপরাধী: মার্কিন কংগ্রেস সদস্য

বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর ও নেপাল সীমান্তসংলগ্ন মহাসড়ক চার লেনে উন্নীত করতে ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন দিয়েছে ভারত সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ি এ প্রকল্পের ঘোষণা দেন।

দার্জিলিং জেলার ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া সড়কে চার লেনের কাজ হবে। প্রকল্পের আওতায় থাকবে তিনটি বড় সেতু, একটি ফ্লাইওভার, পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস এবং উভয় পাশে সার্ভিস রোড।

নেপাল সীমান্তের কাছের গলগলিয়া থেকে শুরু হয়ে সড়কটি বাগডোগরা বিমানবন্দরের কাছে এনএইচ-২৭ মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। একই সময়ে বাগডোগরা বিমানবন্দরে নতুন গ্রিন টার্মিনাল ও ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে।

নিতিন গডকড়ির মতে, প্রকল্পটি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী করার পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে যাতায়াত সহজ করবে। একই সঙ্গে বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিট্যাঙ্কির যানজট কমবে এবং চা ও কৃষিপণ্য পরিবহন আরও গতিশীল হবে।

দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্টা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তার দাবি, মহাসড়কটি এশিয়ান হাইওয়ে-২-এর অংশ হিসেবে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ী পর্যন্ত প্রায় ৩৮ কিলোমিটার আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরকে আরও শক্তিশালী করবে।

এদিকে, ভারতের কৌশলগত লাইফলাইন হিসেবে পরিচিত ‘চিকেনস নেক’ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ভূগর্ভস্থ রেললাইন, চার লেনের রেল ট্র্যাকিং এবং শিলিগুড়ি-বারাণসী হাইস্পিড রেল করিডোর নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৮ হাজার মুসলিম হত্যাকারীকে সামরিক সম্মান

বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ

আপডেট সময় ০২:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬