ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আর্জেন্টিনা জেতেনি’, মেসিদের বোর্ড থেকেই সাংবাদিকদের ই-মেইল দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতে জুলাই অভ্যুত্থান হয়েছে: ফয়জুল করীম বরিশালে থানাহাজতে সেদিন যা ঘটেছিল, সিসিটিভি ফুটেজ ভাইরাল মোহাম্মদপুরে ভবনের একাংশে ধস, দুর্ঘটনার শঙ্কা জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর এমপির গাড়ি সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন-দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর গোল না খাওয়া স্পেনের সামনে বেলজিয়ামের গোলঝড় এবার অমুসলিম দেশেও ই’স’রা’ই’লি পণ্য আমদানি নি’ষি’দ্ধ

বিদেশ থেকে না ফেরায় এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস সাময়িক বরখাস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৯৩৭ বার পড়া হয়েছে

অবৈধভাবে বিদেশে অবস্থান ও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তানজিনা রইস ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর মতো গুরুতর অভিযোগের সম্মুখীন। তিনি ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসেননি এবং এনবিআরের একাধিক ইমেইলে পাঠানো কারণ দর্শানোর নোটিশের যথাযথ জবাবও দেননি।

এনবিআর সূত্রে জানা গেছে, তানজিনাকে বারবার দেশে ফেরার অনুরোধ জানানো হলেও তিনি এড়িয়ে যান। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) ধারায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিধিমালার ১২(১) অনুযায়ী তানজিনা রইসকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো এবং বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তানজিনা রইসের বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং তার বিদেশে অবস্থানের বৈধতা, কর্মস্থলে অনুপস্থিতির উদ্দেশ্য এবং সম্ভাব্য বিদেশে বসবাসের পরিকল্পনা নিয়ে প্রশাসনিকভাবে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আর্জেন্টিনা জেতেনি’, মেসিদের বোর্ড থেকেই সাংবাদিকদের ই-মেইল

বিদেশ থেকে না ফেরায় এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস সাময়িক বরখাস্ত

আপডেট সময় ১০:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫