ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ স্বৈরাচারের সময়ে বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী নিজের বি’রুদ্ধে অভি/যোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করতে ইরানকে গোপনে ‘ক্ষেপ/ণা/স্ত্র’ সহায়তা করছে রাশিয়া চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধ/র্ষণ, চার পুলিশ সদস্যের বি’রু’দ্ধে ব্যবস্থা গ্যাস না পেয়ে সিএনজি চালকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন কমলো এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান: তারেক রহমানকে সারজিস আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৪০৯ বার পড়া হয়েছে

এবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, ‘আপনার দলের নেতাকর্মী নামধারী নরপিশাচদের সামলান।’ শুক্রবার (১১ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম এসব কথা বলেন।

স্ট্যাটাসে তিনি লেখেন,’সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না।’ ‘আপনার দলের নেতাকর্মী নামধারী কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। আওয়ামী লীগের খুনের দায় যেমন শেখ হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপি, যুবদল, ছাত্রদলের করা খুনের দায়ও আপনার ঘাড়ে বর্তায়।’

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মিডফোর্ড এলাকায় চাঁদা না দেয়ায় স্থানীয় এক ব্যবসায়ীকে রাস্তার মাঝখানে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির মরদেহ ঘিরে তখন যুবদলকর্মীরা উল্লাস করতে থাকেন। ঘটনার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন তৈরি হয় এবং সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

এ বর্বরতাকে ‘আইয়ামে জাহেলিয়ার’ সময়ের বর্বরতার সঙ্গে তুলনা করে সারজিস লেখেন, ‘মিডফোর্ড হাসপাতালের পাশে একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা এবং তার লাশ ঘিরে বুনো উল্লাস—এই দৃশ্য কল্পনা করাও কষ্টকর। এমন ঘটনা বাংলাদেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে।’

জুলাই বিপ্লবের চেতনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘এই জন্য তো বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই। আগের দিন আর নাই, জনাব। এই প্রজন্ম হয়তো ছাড় দিতে পারে, তবে ছেড়ে দেবে না। কোনো খুনিকে না, কোনো বর্বরতাকে না।’ একই ঘটনাকে ইঙ্গিত করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে লেখেন, ‘প্রস্তর যুগে স্বাগতম। কেউ ইতিহাস থেকে শিক্ষা নিবেন না, ধন্যবাদ।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ

আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান: তারেক রহমানকে সারজিস আলম

আপডেট সময় ১০:৫৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫