ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিহত চার সৌদি প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট রেহানা মরিয়ম নূর আমাদের বোন: ডাকসু ভিপি তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পাটওয়ারী-সিফাত গংদের বক্তব্য ক্রিমিনাল অফেন্স: এ্যানি মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: সংসদে ডেপুটি স্পিকার শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে, তাকে ধরে নিয়ে আসতে চাই। তিনি পলাতক আসামি, মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি। আইসিটির চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তার এখন আর আপিল করারও সুযোগ নেই। তার মানে টেকনিক্যালি ব্যাপারটি এমন, শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে যেহেতু শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারটিকে কন্ডিশন দেয়া হয়েছে, সেটিকে সিরিয়াসলি নেয়া উচিত।  সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা আবার ভারতের কিছু প্রতিষ্ঠিত মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন, এটি অপ্রত্যাশিত উল্লেখ করে ডা. জাহেদ বলেন, প্রত্যর্পণের আগ পর্যন্ত শেখ হাসিনা যেন এগুলো করতে না পারেন সেটি প্রত্যাশা করেছিলাম এবং করব। ভারতের দিক থেকে বিষয়টি ঠিক হচ্ছে না বলে মনে করি। 

হাসিনার প্রত্যর্পণের দাবিটা স্ট্রং উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা নিজে আসুক বা আমরা আনি; এখানে কোনো কৌশল নেই। ভারতের সঙ্গে সম্পর্ক যে জায়গায় চলে গিয়েছিল, সেটির উন্নতি করতে অন্তত তাৎক্ষণিকভাবে শেখ হাসিনার মুখ বন্ধ রাখার পদক্ষেপ নিতে পারত। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হোক। তাকে বলা হোক, শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশের সেনসিটিভিটি আছে। যখন বাঁধন কিংবা অন্য কেউ যখন হামলার শিকার হচ্ছে, তখন শেখ হাসিনাকে মিডিয়ার সাথে কথা বলা ইরিটেটিং, ক্ষুব্ধ করে সেটি ভারতের বোঝা উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিহত চার সৌদি প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

আপডেট সময় ০১:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬