ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

পুলিশ কর্মকর্তাদের ‘পলায়ন’: ২১ জন বরখাস্ত, চারজনের সন্ধান মিলেছে দীর্ঘ অনুপস্থিতির পর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ১২১০ বার পড়া হয়েছে

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ প্রশাসনে অস্থিরতা দেখা দেয়। সেই সময় থেকে অনেক পুলিশ সদস্যই কর্মস্থলে যোগ দেওয়ার পর হঠাৎ করে ছুটি না নিয়ে ‘নিখোঁজ’ হয়ে যান। সম্প্রতি এমন চারজন কর্মকর্তার অবস্থান শনাক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন—ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত, ডিএমপির সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী এবং মিরপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রোববার চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, এসব পুলিশ কর্মকর্তা সরকারি অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাদেরকে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ২০১৮-এর আওতায় অসদাচরণ ও পলায়নের অভিযোগে অভিযুক্ত করে কর্মবিরতি শুরুর দিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রওশানুল হক সৈকত গত বছরের ২৫ আগস্ট থেকে, তৌহিদুল ইসলাম ১০ সেপ্টেম্বর থেকে, গোলাম রুহানী ১১ আগস্ট থেকে এবং মফিজুর রহমান পলাশ অনির্দিষ্ট সময় থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ নিয়ে সরকারপক্ষ এখন পর্যন্ত মোট ২১ জন পুলিশ কর্মকর্তাকে অনুপস্থিতির দায়ে সাময়িক বরখাস্ত করলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ কর্মকর্তাদের ‘পলায়ন’: ২১ জন বরখাস্ত, চারজনের সন্ধান মিলেছে দীর্ঘ অনুপস্থিতির পর

আপডেট সময় ০৭:৫৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫