ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরে কিছুটা সময় দিতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী রাসুলের আদর্শ অনুসরণেই মানবজাতির কল্যাণ: গোলাম পরওয়ার পেজেশকিয়ানের বক্তব্যের সময় জাতিসংঘ থেকে বেরিয়ে গেলেন মার্কিন প্রতিনিধি ইরান সন্ত্রাসবাদের শিকার; মাথানত করবে না: জাতিসংঘে পেজেশকিয়ান জয় বাংলা স্লোগান দিয়ে ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী ২ বছরে রুপির বিপরীতে আরও শক্তিশালী হয়েছে টাকা স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান

প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছানোর আগে জ্যাকসন হাইটসে উত্তেজনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপির নেতাকর্মীদের কর্মসূচির পাশাপাশি তার সফরের বিরোধিতায় সরব দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসে পাশাপাশি অবস্থান নিয়ে দুপক্ষ পাল্টাপাল্টি স্লোগান ও বক্তব্য দিতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তখন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলের আশপাশে নিউইয়র্ক পুলিশের সদস্যরা অবস্থান নেয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে। জ্যাকসন হাইটসে পাল্টাপাল্টি বিক্ষোভ যখন চলছিল, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন যুক্তরাষ্ট্রের পথে। বাংলাদেশ সময় সোমবার ভোরে তিনি ঢাকা থেকে রওনা হন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে তার এ সফর। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে তিনি ভাষণ দেবেন। জাতিসংঘে এটাই হবে তারেক রহমানের প্রধান ভাষণ। এর আগে তার বাবা জিয়াউর রহমান এবং মা খালেদ জিয়া রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন।

তারেক রহমানের নিউইয়র্ক সফরকে ঘিরে এরই মধ্যে বাংলাদেশি কমিউনিটিতে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। জ্যাকসন হাইটসসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকায় চলছে সভা, সমাবেশ ও স্বাগত কর্মসূচি। জাতিসংঘের অধিবেশনকে সামনে রেখে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আগমন শুরু হয়েছে। এর মধ্যেই বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক বিভাজনও দৃশ্যমান হয়ে উঠেছে জ্যাকসন হাইটসে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরে কিছুটা সময় দিতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছানোর আগে জ্যাকসন হাইটসে উত্তেজনা

আপডেট সময় ০৩:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬