ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার এসপি স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গত সপ্তাহের শীর্ষ বৈঠকের পর বিভিন্ন ক্ষেত্রে ‘বিশাল অগ্রগতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মেরিন ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশ জয়ী হচ্ছে।’ শি জিনপিংয়ের সঙ্গে তার দীর্ঘ বৈঠককে ‘অবিশ্বাস্য’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, গত তিন দিনে অনেক ভালো ঘটনা ঘটেছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, তিন দিনের মার্কিন সফর শেষে দুই নেতা পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কৌশলগত স্থিতিশীলতার সম্পর্ক গড়ে তুলতে সম্মত হয়েছেন।

বৈঠকে রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। দুই নেতা একমত প্রকাশ করেন যে ইরান ‘কখনোই পারমাণবিক অস্ত্র লাভ করতে পারবে না’ এবং কোনো দেশ বা সংস্থাকে আন্তর্জাতিক জলপথে টোল আরোপ করতে দেওয়া হবে না।

উভয় দেশই উদীয়মান প্রযুক্তির ঝুঁকি ও সুবিধা নিয়ে আলোচনার জন্য ইউএস–চীন সুপার ইন্টেলিজেন্স ডায়ালগ প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। একই সঙ্গে ট্রাম্প যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনার পক্ষে মত প্রকাশ করেন। সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় ১১:৪৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬