ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতে জুলাই অভ্যুত্থান হয়েছে: ফয়জুল করীম বরিশালে থানাহাজতে সেদিন যা ঘটেছিল, সিসিটিভি ফুটেজ ভাইরাল মোহাম্মদপুরে ভবনের একাংশে ধস, দুর্ঘটনার শঙ্কা জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর এমপির গাড়ি সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন-দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর গোল না খাওয়া স্পেনের সামনে বেলজিয়ামের গোলঝড় এবার অমুসলিম দেশেও ই’স’রা’ই’লি পণ্য আমদানি নি’ষি’দ্ধ নতুন শত্রু খুঁজছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নাটোরে নির্মম নির্যাতনের শিকার দুই নারীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

নাটোর সদর উপজেলার মোহনপুরে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নির্মম নির্যাতনের শিকার দুই নারীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে গুরুতর আহত শাহনাজকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে। সেনাপ্রধানের নির্দেশে সম্পূর্ণ বিনামূল্যে দুই নারীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গত ২৬ জুন মোহনপুর এলাকায় শাহনাজ ও হালিমা নামের দুই নারীকে গরম পানি ও মরিচ গুঁড়া ঢেলে নৃশংসভাবে নির্যাতন করা হয়। ঘটনার পরপরই সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে অভিযুক্ত ছয়জনকে আটক করা হয়। হালিমা কিছুটা সুস্থ হলেও শাহনাজের অবস্থা এখনও আশঙ্কাজনক। তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়লে তারা সেনাবাহিনীর কাছে সহায়তা চান।

সেনাপ্রধানের তাৎক্ষণিক সাড়া ও মানবিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই দায়িত্ব গ্রহণ করে। সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহনাজ ও হালিমার পরিবারসহ স্থানীয় এলাকাবাসী। তাদের মতে, সেনাবাহিনীর সহায়তা না পেলে শাহনাজের জীবন বাঁচানো কঠিন হতো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতে জুলাই অভ্যুত্থান হয়েছে: ফয়জুল করীম

নাটোরে নির্মম নির্যাতনের শিকার দুই নারীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী

আপডেট সময় ০৫:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫