ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার

ভালুকায় মা ও দুই সন্তান হত্যার প্রধান আসামি নজরুল গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৩৬৪৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্ত্রী ও দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

সোমবার ভালুকা পৌর শহরের পনাশাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার (২৫), মেয়ে রাইসা আক্তার (৭) ও ছেলে নীরব হোসেনের (২) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম পলাতক ছিলেন।

রাতে নিহত ময়নার বড় ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় নজরুল ইসলামকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

রফিকুল ইসলাম নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বাসিন্দা এবং ভালুকার রাসেল স্পিনিং মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার রাতে তিনি ডিউটিতে ছিলেন। সোমবার সকালে বাসায় ফিরে তালাবদ্ধ দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীর ও দুই সন্তানের নিথর মরদেহ দেখতে পান।

রফিকুল জানান, নজরুল আগে একটি হত্যা মামলায় জেল খেটেছেন। আড়াই মাস আগে ৪০ হাজার টাকা ধার করে তাকে জামিনে মুক্ত করেছিলেন তিনি। এরপর থেকেই একসঙ্গে বসবাস করছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি

ভালুকায় মা ও দুই সন্তান হত্যার প্রধান আসামি নজরুল গ্রেপ্তার

আপডেট সময় ০৯:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫