ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা শেষে হলে উঠলেন শিবিরের নেতা-কর্মীরা ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’ স্লোগানে উত্তাল ঢাবি শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা, রাবিতে শিবিরের বিক্ষোভ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পরেই দিল্লিতে দীনেশ ত্রিবেদী ছেলে বিসিএস কর্মকর্তা, বাবা এবার এসএসসি পাশ করলেন ঠাকুরগাঁওয়ের ৫ স্কুলে কেউই পাশ করেনি, হতাশ না হয়ে চেষ্টার পরামর্শ মির্জা ফখরুলকন্যার সন্ধানের ৩ দিন পর যেভাবে ৯৬টি ল্যান্ড মাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনী ‘ম্যানেজিং কমিটির ক্ষমতায় শিক্ষক নিয়োগ’-অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে বাড়তি সতর্কতা, কয়েক স্তরের নিরাপত্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

এবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। মঞ্চ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। বুধবার (১৬ জুলাই) পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে বেলা ১১টার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের।

দলীয় একাধিক সূত্র জানায়, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা প্রমুখ গোপালগঞ্জে আসছেন। সেখানে তারা স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় ও সভায় বক্তব্য রাখবেন।

এদিকে তাদের এ আগমনকে কেন্দ্র করে অন্তত ১০ হাজার লোকের সমাগমের আশা করছে জেলার নেতাকর্মীরা। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ। ইতোমধ্যে সভাস্থল পরিষ্কার করছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। মঞ্চ প্রস্তুত করার পাশাপাশি চলছে ব্যানার লাগানোর কাজ। সরেজমিনে গিয়ে দেখা যায়, সভাস্থলের জায়গায় আগাছা ও ময়লা পরিষ্কারের কাজ চলছে। অদূরে পুলিশ ও এপিবিএনর সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি এনসিপির জেলা কমিটির সদস্যরা কাজের তদারকি করছেন।

গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির সদস্য মুতাসিম বিল্লাহ (এম বিল্লাহ) বলেন, ‘জেলায় এনসিপির প্রোগ্রাম একটি ফ্যাক্ট। অন্যান্য জেলার চাইতে এখানে বিষয়টি একটু আলাদা। আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। আমরা কোনো সহিংসতা চাই না। সুন্দর এবং শান্তিপূর্ণ একটি সমাবেশের আশা রাখি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করবে।’ এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ছাত্রলীগের

এ বিষয়ে গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সমন্বয়কারী শাকিল মিয়া বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের গোপালগঞ্জ আসাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। সুন্দর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করে তারা মাদারীপুরে রওনা করবেন।’ এদিকে পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্য মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত

এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে বাড়তি সতর্কতা, কয়েক স্তরের নিরাপত্তা

আপডেট সময় ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫