ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসছে অন্যতম বিরল চন্দ্রগ্রহণ সালমান শাহ হত্যা মামলা: ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: নিহত ২২, নিখোঁজ ৩৮৪ পর্যটক তিন বছরের প্রেম, ১০ দিনের সংসার; তালাকের জেরে কলেজছাত্রীর হাত বিচ্ছিন্ন, আটক শায়ন এক বছরে অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে ইরান দেশে সারের কোনো সংকট নেই: ত্রাণমন্ত্রী শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ‘আমার বাচ্চা ফেরত দিন, না হলে উঠবো না’- পাকিস্তানে হাসপাতালে ১৪ নবজাতকের মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে ফোন করলেই হোম ডেলিভারিতে মিলছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট

গোপালগঞ্জ জেলা কারাগারে আ. লীগ ও ছাত্রলীগের হামলা-ভাঙচুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

এবার গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এ ঘটনায় এখনও কোনো আসামি পালানোর খবর পাওয়া যায়নি। আজ বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। তারা সেখানে পৌঁছে দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

প্রসঙ্গত, এদিন দুপুরে প্রথমে গোপালগঞ্জ শহরের যে স্থানে পদযাত্রা ও সমাবেশ হবার কথা ছিল, সেখানে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী। তারা হঠাৎ হামলা ও ভাঙচুর চালিয়ে পাল্টা ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

এর কিছুক্ষণ পরই সমাবেশ শেষে চলে যাবার মুহূর্তে একদল সশস্ত্র ব্যক্তি এনসিপির নেতা-কর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এর আগে, সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। তারও আগে গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসছে অন্যতম বিরল চন্দ্রগ্রহণ

গোপালগঞ্জ জেলা কারাগারে আ. লীগ ও ছাত্রলীগের হামলা-ভাঙচুর

আপডেট সময় ০৫:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫