ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

এই সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব: এ্যানি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

এবার বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘এ সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। এটি কোনো ব্যক্তি, দলের সরকার নয়। আমাদের আন্দোলনের ফসল, জনগণের সরকার। এর কাছে জনগণের প্রত্যাশা-দাবিও বেশি। তবে আইন-শৃঙ্খলা যেন অবনতি না হয় খেয়াল রাখতে হবে।’ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০ বছর পূর্তির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘গোপালগঞ্জে যা হয়েছে সেটি আমরা ভুলে যাইনি। প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কর্মসূচি দেওয়ার সময়। কথা বলার সময় হিসাব- নিকাশ করতে হবে। কারো ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়। সেজন্য রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।’

জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মণ্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা, বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

এই সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব: এ্যানি

আপডেট সময় ০৪:৫৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫