ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

আওয়ামী লীগ বাংলাদেশি না, ভারতীয় রাজনৈতিক দল: আখতার হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশি রাজনৈতিক দল না, আওয়ামী লীগ ভারতীয় দল। এ কারণেই তারা বলে ভারতকে যা দিয়েছি ভারত সেটা আজীবন মনে রাখবে। আমরা বলি শুধু তোমাদের জীবদ্দশায় নয়, তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবাদাসত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ মেনে নিবে না।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় এনসিপির পদযাত্রায় তিনি এসব কথা বলেন। এদিন সারা বাংলাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করে চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে পথসভা করা হয়।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের প্রতিবারের নির্বাচনে তাদের সেবাদাস ছিল জাতীয় পার্টিসহ ১৪ দল। তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগের ডামি নির্বাচনগুলোর বৈধতা দিয়েছে। আওয়ামী লীগের সকল দোসরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ অস্থিমজ্জায় সন্ত্রাসী সংগঠন। তাদের মধ্যে ভালো নেতা খুঁজতে গেলে আওয়ামী লীগ উজাড় হয়ে যাবে।

তিনি আরও বলেন, একটা দুইটা জায়গায় সন্ত্রাসী হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমাদের ভাইয়েরা আমাদের সামনে জীবন দিয়েছে, শফথ নিয়েছি এই বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদেরকে কখনো ফিরে আসতে দিবো না। আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে।

এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩

আওয়ামী লীগ বাংলাদেশি না, ভারতীয় রাজনৈতিক দল: আখতার হোসেন

আপডেট সময় ১২:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫