ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

এবার আইপিএল নিলামে বড় অঙ্কের অর্থ দিয়ে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এবার চরম তোপের মুখে পড়েছেন বলিউডের ‘বাদশা’। তাকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম।

সম্প্রতি আইপিএলের মেগা নিলামে ৯ কোটি রুপিতে মুস্তাফিজকে নিজেদের ডেরায় টানে কেকেআর। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশি ক্রিকেটারকে বিপুল অর্থে কেনায় শাহরুখের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ সঙ্গীত সোম।

শাহরুখকে সরাসরি আক্রমণ করে এই বিজেপি নেতা বলেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না—এটা আমার প্রতিজ্ঞা। শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত। উনি আদতে দেশদ্রোহিতা করছেন। অথচ এই দেশের মানুষের ভালোবাসার কারণেই আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন।’

সঙ্গীত সোম আরও অভিযোগ করেন যে, শাহরুখ ভারতের অর্থ ব্যবহার করে ভারতের স্বার্থবিরোধী কাজ করছেন। তার কথায়, ‘আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন, আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী আচরণ করছেন। কখনও পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা শোনা যায়, আবার কখনও মুস্তাফিজের মতো খেলোয়াড়দের কেনা হচ্ছে। এই দেশে এসব আর বরদাস্ত করা হবে না। দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই।’

উল্লেখ্য, এর আগেও একাধিকবার শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা হয়েছে। তবে এবারের সরাসরি ‘গাদ্দার’ সম্বোধন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

আপডেট সময় ০৯:২৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬