ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী! রাজধানীর মহাখালীতে টোবাকো ভবনে ভয়াবহ আগুন নির্বাচনে জয়ী হলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন ধানমন্ডি-২৭ নম্বর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিলো ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

এবার ইরানে মার্কিনইসরাইল হামলা ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জেরে তেল পরিবহনের অত্যন্ত গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে তেহরান।  শনিবার ইরানের রাজধানী তেহরানসহ দেশটির অধিকাংশ অঞ্চলে হামলা চালায় আমেরিকা ও ইসরাইল। এর জেরেই এমন সিদ্ধান্ত ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের।  

ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না। হরমুজ প্রণালি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রপ্তানির পথ। এ পথ দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত। এ সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। 

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ইরান সরকার আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা না দিলেও শনিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এ বিষয়ে নির্দেশনা জারি করেছে।  এক ঘোষণায় বিপ্লবী গার্ড বলেছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না। নির্দেশনা অমান্য করলে ফলাফল ভোগ করতে হবে।

ভারতের ইকুইরাস সিকিউরিটিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান যদি প্রতিশোধ হিসেবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ বন্ধ করে দেয়, তাহলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ থেকে ১১০ ডলারে উঠে যেতে পারে।  

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী

গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিলো ইরান

আপডেট সময় ১২:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬