ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪১:৩১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

এবার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পবিত্র কোরআন উপহার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। গণমাধ্যমকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রাত ১০টার পর মিরপুরে আমিনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে যান আসিফ। ভাতৃত্বের জায়গা থেকেই ক্রীড়া প্রতিমন্ত্রীকে এই উপহার দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সেখানে বিশেষ কোনো ইস্যুতে আমিনুল হকের সঙ্গে কথা হয়নি আসিফের।

এর আগে অক্টোবরে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন বোর্ড গঠন করা হয়। এই বোর্ডকে অবৈধ বলে মন্তব্য করেছিলেন আমিনুল হক। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে। আসিফের বিশ্বাস, নিজের দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টাই করবেন আমিনুল হক।

আসিফ বলেছিলেন, ‘আমাদের প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন জানাই এবং তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তিনি যেহেতু সব ফেডারেশনগুলোর বস, একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদেরও বসতাঁর দায়িত্ব এখন অনেক বেশি। অতীতে যে অবস্থানে ছিলেন, সেটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক। তো ওই জায়গা থেকে যেটা সব সময় বলি, আমরা ২৫ জন পরিচালক আছি, সারা বাংলাদেশে ২৬ নম্বর পরিচালক তাঁরা বলতে পারেন। কিন্তু দায়িত্বের জায়গা হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী, যেটার মন্ত্রী হচ্ছেন তারেক রহমান সাহেব, অর্থাৎ উনার হাতে মন্ত্রণালয়টা রেখেছেন।

আমিনুল হকের কাছে বড় প্রত্যাশার কথা আসিফের, ‘আমিনুল সাহেব যে কথাগুলো বলেছেন অতীতে, সেগুলো এখন বলছেন না এবং তাঁর এটা জানেন যে মন্ত্রী হওয়ার পরে কীভাবে বলতে হয়এটা আমার খুব ভালো বিষয় মনে হচ্ছে। তো আশা করছি, তিনি সব ফেডারেশন নিয়ে মাথা ঘামাবেন এবং বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে যেখানে যেখানে সমস্যাগুলো আছে, সেটা তিনি বের করবেন এবং বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করবেন, যেন আমাদের কিশোর গ্যাং এবং মাদক থেকে মুক্ত থাকতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের

আপডেট সময় ১২:৪১:৩১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬