ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, এবার ভবিষ্যদ্বাণী ঘানার তান্ত্রিক বোন্সামের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদর্শন আরও কিছুদিন বিরোধী দলে থাকুন, সমালোচনা শিখে যাবেন নকআউটের পথে স্বস্তিতে আর্জেন্টিনা, বিপাকে ইউরোপের বড় দলগুলো খুচরা ব্যবসায়ীদের জন্য সুখবর, নতুন সিদ্ধান্ত সরকারের কড়াইলসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা চলতি বছরই দেশে ফিরব, বাধা-ষড়যন্ত্রে ভয় পাই না: শেখ হাসিনা চাঁদাবাজি-মাদকে ‘মার্কিন বাবু’ আটক, জিজ্ঞাসাবাদে মুক্ত সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় আটক ইমাম

যুদ্ধ নিয়ে বাংলাদেশের বিবৃতিতে সন্তুষ্ট নয় ইরান: রাষ্ট্রদূত জলিল রহিমি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

এবার ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে, তাতে তেহরান সন্তুষ্ট নয়। ইরানের প্রত্যাশা, আগ্রাসী শক্তির ভূমিকার স্পষ্ট নিন্দা করবে বাংলাদেশ।

আজ বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। বিবৃতিটি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ একটি মুসলিম দেশ। ভাই রাষ্ট্র হিসেবে আমরা আশা করেছিলাম, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের নিন্দা জানাবে, কিন্তু তা হয়নি। এটি আমাদের জন্য হতাশাজনক।

বাংলাদেশের বিবৃতির বিষয়ে ইরান কোনো আনুষ্ঠানিক চিঠি দেবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে চিঠি দেওয়ার পরিকল্পনা নেই। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি তুলে ধরবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসেবে ইরানের ওপর আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে পারত। রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও এ ঘটনায় নিন্দা জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

যুদ্ধ নিয়ে বাংলাদেশের বিবৃতিতে সন্তুষ্ট নয় ইরান: রাষ্ট্রদূত জলিল রহিমি

আপডেট সময় ০২:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬