ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

ইরান যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আরব আমিরাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

এবার ইরান যুদ্ধে যোগ দিতে জোরালো প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর সামরিক অভিযানে সহায়তা করবে দেশটি। এছাড়া হরমুজ খুলতে সামরিক শক্তি ব্যবহারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবুজ সংকেত খুঁজছে দেশটি। আজ বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। গত ২৮ ফেব্রুয়ার যুদ্ধ শুরু হওয়ার প্রথম থেকেই ইরান আমিরাতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে।

আমিরাতের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, তারা যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশকে মিলে জোট গঠনের আহ্বান জানিয়েছেন। যেই জোট সামরিক উপায়ে জোরপূর্বক হরমুজ প্রণালী খুলবে। হরমুজকে ইরানের নিয়ন্ত্রণ থেকে কিভাবে মুক্ত করা যায় এবং আমিরাত এতে সামরিকভাবে কি অবদান রাখতে পারে এখন সেটিই দেখছে।

এ ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রতিবেদনের তথ্যটি অস্বীকার করেনি। তারা বলেছে, “হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে একটি ব্যাপক বৈশ্বিক ঐকমত্য তৈরি হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এর পরপরই হরমুজ বন্ধ করে দেয় তেহরান। এখান দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হয়। হরমুজ সবার জন্য উন্মুক্ত না থাকায় এখন বিশ্বব্যাপী জ্বালানির সংকট তৈরির শঙ্কা দেখা দিয়েছে।] সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

ইরান যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আরব আমিরাত

আপডেট সময় ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬