ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

এবার ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির একটি এফ৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় বিকেলে দেশটির নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে প্রশিক্ষণ চলাকালীন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে মার্কিন বিমানবাহিনী নিশ্চিত করেছে। খবর ফক্স নিউজ।

এদিকে নেভাদার ইন্ডিয়ান স্প্রিংস থেকে প্রায় ২৫ মাইল উত্তরপূর্বে অবস্থিতনেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ’-এর সংরক্ষিত এলাকায় যুদ্ধবিমানটি আছড়ে পড়ে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে পাইলট নিজেকে সফলভাবে বের করে নিতে সক্ষম হন। নেলিস বিমানঘাঁটির জনসংযোগ শাখা ফক্স নিউজকে জানিয়েছে, পাইলট বর্তমানে নিরাপদ আছেন এবং সামান্য আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনাটি একটি নিয়ন্ত্রিত সামরিক আকাশসীমায় এবং ফেডারেল প্রোপার্টির ভেতরে ঘটায় কোনো জনবসতি ক্ষতিগ্রস্ত হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নেলিস বিমানঘাঁটির একজন মুখপাত্র এই বিষয়ে বলেন, ‘আমাদের কর্মীদের নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা আমাদের প্রধান অগ্রাধিকার। জনবহুল কোনো এলাকায় এই দুর্ঘটনার প্রভাব পড়েনি।

তবে সর্বাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমানটি কেন বিধ্বস্ত হলো, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এফ৩৫কে বর্তমান বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। এর একেকটির দাম ৮০ থেকে ১২০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সম্প্রতি মধ্যপ্রাচ্যে একাধিক যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। তার মধ্যেই নিজের দেশে এই দুর্ঘটনা দেশটির সামরিক বাহিনীর জন্য নতুন ধাক্কা বলে বিবেচিত হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট সময় ০২:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬