ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শেখ হাসিনা পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে চলে গেছেন’  ফের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান, স্যাটেলাইট চিত্রে মিললো প্রমাণ আজ রামিসা হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি হাফ ডজন গোলে পানামাকে বিধ্বস্ত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রা তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী যুগের জিন্নাহ নাহিদ ইসলাম: নাসীরুদ্দীন পাটওয়ারী সশস্ত্র গোষ্ঠীর একের পর এক হামলায় নাস্তানাবুদ ইসরায়েল, হারাল সেনা সদস্য ‘মাসুদ কি জিনিস শেখ হাসিনাকে জিজ্ঞেস কইরেন’

জামালপুরে গ্যাসের সন্ধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে

এবার জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।  রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। এর আগে শনিবার রাতে এই খনিজ সম্পদের সন্ধান পায় বাপেক্স।

গত ১৯৮০ সালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সিসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স। এরপর ২০১৪-১৫ অর্থ বছরে সিসমিক উপাত্ত এবং ২০১৫-১৬ অর্থ বছরে ক্লোজ গ্রিড সিসমিক সার্ভে হয়। সেই উপাত্ত বিশ্লেষণ করে ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ২৬০০ মিটার খননের পর গত রাতে গ্যাসের সন্ধান পায় বাপেক্স। এখন ডিএসটি চলমান রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গ্যাসের পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, তিন মাস মেয়াদি প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১৬৮ কোটি টাকা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

‘শেখ হাসিনা পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে চলে গেছেন’ 

জামালপুরে গ্যাসের সন্ধান

আপডেট সময় ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫