ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা, ইসলামবিরোধী আইন না করার দাবি ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়’য’ন্ত্র’তত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত বিএনপির প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল নির্বাচিত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কলকাতার কাছে মমতার গাড়িতে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা বাবুনগর মাদ্রাসায় শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন: সমাজকল্যাণমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: প্রধানমন্ত্রী

যারা দেশকে অচল করে দিতে চান, তারা একটি বালুর ট্রাকও সরাতে পারেননি: মতিউর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘যারা আজকে আন্দোলনের হুমকি দেন, দেশকে অচল করে দেওয়ার কথা বলছেন। তারা খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে একটা বালুর ট্রাক সরানোর ক্ষমা দেখাতে পারেন নাই।’

গতকাল শনিবার (৩১ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। মতিউর রহমান আকন্দ বলেন, ‘আমাদের তরুণ সমাজ একটি স্বপ্ন দেখেছিল। এক হাজার ৬৫১ জন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে তারা আধিপত্যবাদ, ফ্যাসিবাদ মুক্ত একটি সুন্দর রাষ্ট্র গড়ে ওঠবে। ৩০ হাজার ছাত্র, যুবক, শিশু-কিশোর, তরুণ ও বৃদ্ধ আহত ও পঙ্গুত্ববরণের মধ্যদিয়ে দেশ আজকের এ পর্যায়ে এসেছে। কোনো ক্রেডিট যদি দিতে হয় তাহলে সেটা তাদের। আমরা তোদের সম্মান করি, শ্রদ্ধা করি ও স্যালুট জানাই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের দুঃশাসন আমলে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এ দেশের বিচার ব্যবস্থা। তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কেউ ভোট দিতে পারবে না। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট দেওয়া শেষ।’

এদিন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

যারা দেশকে অচল করে দিতে চান, তারা একটি বালুর ট্রাকও সরাতে পারেননি: মতিউর রহমান

আপডেট সময় ১০:২৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫