ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা, ইসলামবিরোধী আইন না করার দাবি ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়’য’ন্ত্র’তত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত বিএনপির প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল নির্বাচিত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কলকাতার কাছে মমতার গাড়িতে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা বাবুনগর মাদ্রাসায় শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন: সমাজকল্যাণমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: প্রধানমন্ত্রী

আমীরে জামায়াতকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে বিতর্কিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। ১ জুন এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি গুজব ছড়ানো হচ্ছে যে আমীরে জামায়াত গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন। তবে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ডা. শফিকুর রহমান গত কয়েক দিন ধরে দেশে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং কোনো বিদেশ সফর করেননি।

বিবৃতিতে ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত আমীরে জামায়াতের সকল কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়:

  • ২৮ মে: সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে শাহবাগে সংবর্ধনা, পরে বিভিন্ন কবরস্থানে জিয়ারত।

  • ২৯ মে: সারাদিন বাসভবন ও রাতেই কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান।

  • ৩০ মে: ইসলামী ছাত্রশিবিরের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ এবং কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতিত্ব।

  • ৩১ মে: রংপুর-দিনাজপুর অঞ্চলের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য, সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সৈয়দপুর যাত্রা এবং সন্ধ্যায় ফেরত আগমন।

জামায়াত জানায়, এসব কর্মসূচির ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে এবং চাইলে তা যাচাই করা সম্ভব। এছাড়া বিমানবন্দরের ইমিগ্রেশন রেকর্ডেও বিদেশ সফরের কোনো প্রমাণ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, “আমীরে জামায়াতকে হেয় প্রতিপন্ন করার জন্যই এই প্রোপাগান্ডা চালানো হচ্ছে। সংশ্লিষ্টদের এ ধরনের মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

সূত্র: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১ জুন ২০২৫

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

আমীরে জামায়াতকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

আপডেট সময় ০৮:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫