ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা ফিফায় ইনফান্তিনোর সময় শেষ হয়ে গেছে: স্প্যানিশ লা লিগা সভাপতি নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস রক্তে ইনফেকশন, প্লাটিলেট ৩৪ হাজার—গুরুতর অসুস্থ নয়ন দোয়া চাইলেন ফেসবুকে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা শিক্ষক ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

মব পার্টিকে বার্তা দিচ্ছি, এগুলোর সুযোগ নেই এখন: সারজিসকে সেনা কর্মকর্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ১৮১৮ বার পড়া হয়েছে

এবার মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে- এইটা করার এখন সুযোগ নেই বলে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকেছিল সেনাবাহিনী। খবর পেয়ে সেখানে ছুটে যান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

এ সময় সারজিসের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম।তিনি সারজিস আলমকে বলেন, ‘শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো- যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম (নাশকতা) করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে- না, এইটা করার সুযোগ নেই এখন।’

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর সেনপাড়া ‘দ্য স্কাই ভিউ’ বাসভবনে গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডেকে জিজ্ঞসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয়।

গত রাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে এক পোস্টে বলেন, ‘রংপুরে ফ্যাসিস্ট দোসরদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল আবার দেখা হবে রংপুরের রাজপথে।’

এদিকে সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘তদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, বিএনপি, জামায়াত, এনসিপির যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। অবশ্যই প্রয়োজন। আমরা মনে করি, রাত ১টা, ২টা- ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। আমরা প্রত্যাশা করি, তাদের যেকোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে নেওয়া হয়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

মব পার্টিকে বার্তা দিচ্ছি, এগুলোর সুযোগ নেই এখন: সারজিসকে সেনা কর্মকর্তা

আপডেট সময় ০২:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫