রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের যোগদানের প্রতিবাদে একদল আন্দোলনকারী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন বলে জানা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে আহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ডেস্ক রিপোর্ট 






















