ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন প্রটোকল ছাড়াই হঠাৎ আমিনবাজার-আশুলিয়া ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত আমার টার্গেট ১০ হাজার কর্মী ছাঁটাই করব: একে আজাদ সৌদি আরবের বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের দেখি, বোর্ডকে বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কিনা: তামিম এক ভূমিকম্পেই  কেঁপে উঠল বাংলাদেশসহ পাঁচ দেশ

জেলেদের থেকে ঘুষ গ্রহণ, সংবাদ প্রকাশের পর সেনাবাহিনীর উদ্যোগে টাকা ফেরত!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়ন পরিষদে জেলেদের জন্য বরাদ্দকৃত মানবিক সহায়তার চাল বিতরণের খরচের জন্য চেয়ার-টেবিল পেতে সিরিয়াল দিয়ে ঘুষ গ্রহণ করেন ধুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ করার পর সংবাদগুলো বাংলাদেশ সেনাবাহিনীর নজরে আসে।

সোমবার (৩০জুন) বিকেলে বাউফল অস্থায়ী সেনাক্যাম্পের উদ্যোগে সরকার নিবন্ধিত ১হাজার জেলেকে ঘুষের ২০০ টাকা ফেরত দেয়া হয়েছে। এরআগে গত ২৮ জুন ঘুষ গ্রহণের ঘটনায় স্বচিত্র সংবাদ প্রকার করে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়।

প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, ধুলিয়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষে জেলেদের চালের কার্ড প্রদানের বিনিময়ে ঘুষ গ্রহণ করা হচ্ছে। প্রতিজন জেলের থেকে চাল পাপ্তির কার্ড ছাড় করাতে ২০০ করে টাকা আদায় করেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা (অস্থায়ী কম্পিউটার অপারেটর) আব্দুল্লাহ আল মামুন। তবে, জানতে চাইলে দায়সারা জবাব দেন সংশ্লিষ্টরা।

টাকা ফেরত পেয়ে খুশি জেলেরা। তাদের চাওয়া সেনাবাহিনী সবসময় জনগণের সাথে থেকে কাজ করুক। এ ঘটনায় অভিযুক্ত ধুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুনকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-১) জহিরুল ইসলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

জেলেদের থেকে ঘুষ গ্রহণ, সংবাদ প্রকাশের পর সেনাবাহিনীর উদ্যোগে টাকা ফেরত!

আপডেট সময় ১০:৩১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫