ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া ভাট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

বলিউডে নতুন রেকর্ড গড়লেন আলিয়া ভাট! মুক্তির আগেই আলোচনার ঝড় তুলেছে যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘আলফা’। তবে সিনেমার অ্যাকশন বা গল্প নয়, এবার আলোচনার কেন্দ্রে অভিনেতা-অভিনেত্রীদের মোটা অঙ্কের পারিশ্রমিক।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘আলফা’ সিনেমায় কেন্দ্রীয় স্পাই চরিত্রে অভিনয়ের জন্য ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন আলিয়া ভাট। এর মাধ্যমে পারিশ্রমিকের দিক থেকে তিনি ছাড়িয়ে গেছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনক্যাটরিনা কাইফকে

এক সময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। তবে বর্তমানে প্রিয়াঙ্কা হলিউডে ব্যস্ত, আর ক্যাটরিনাও নিয়মিত বড় পর্দায় দেখা যাচ্ছেন না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনা প্রতি ছবিতে প্রায় ১৫ কোটি রুপি, আর দীপিকা ২০ কোটির কিছু বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। সেই তুলনায় ‘আলফা’র জন্য ২৫ কোটি রুপি নিয়ে নতুন মাইলফলক গড়েছেন আলিয়া।

শুধু আলিয়াই নন, সিনেমার অন্যান্য তারকাদের পারিশ্রমিকও কম নয়। আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করা ববি দেওল পেয়েছেন প্রায় ৬ কোটি রুপি। আর গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা শর্বরী ওয়াঘ ও বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর নিয়েছেন ৩ কোটি রুপি করে।

এদিকে যশরাজের জনপ্রিয় স্পাই ইউনিভার্স-এর আইকনিক চরিত্র ‘কবির’ হিসেবে ক্যামিওতে দেখা যাবে হৃতিক রোশনকে। যদিও এই বিশেষ উপস্থিতির জন্য তিনি কত পারিশ্রমিক নিয়েছেন, তা এখনো প্রকাশ করা হয়নি।

তবে স্পাই চরিত্রে আলিয়া ভাটকে দেখার ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, এই চরিত্রে আলিয়া চমক দেখাবেন, আবার কারও মতে, এমন অ্যাকশনধর্মী চরিত্রে তাকে মানাবে না।

সব বিতর্কের জবাব মিলবে বড় পর্দায়। ববি দেওল, শর্বরী ওয়াঘ, অনিল কাপুর এবং হৃতিক রোশনের উপস্থিতিতে ‘আলফা’ মুক্তি পাচ্ছে ৩ জুলাই ২০২৬। এখন দেখার বিষয়, মুক্তির পর বক্স অফিসেও আলিয়া নতুন কোনো রেকর্ড গড়তে পারেন কি না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া ভাট

আপডেট সময় ১২:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬