ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

বেঙ্গালুরুর রাস্তায় প্রাক্তন ব্যাংক কর্মীর অসহায় জীবন, হাতে চিরকুটে সাহায্যের আবেদন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৬৯ বার পড়া হয়েছে

ভারতের বেঙ্গালুরুর ব্যস্ত শহরের এক মোড়ে দেখা মিলেছে এক প্রাক্তন ব্যাংক কর্মীর। পাশে রাখা ব্যাকপ্যাক আর হাতে ধরা একটি চিরকুটে লেখা— “১৪ বছর ধরে ব্যাংকে চাকরি করার পর এখন বেকার আমি, থাকার জায়গাও নেই। চাই সাহায্য।” তার পাশে রাখা একটি ছোট কাগজে কিউআর কোডও ছিল, যা ডিজিটাল অনুদানের জন্য ব্যবহার করা হতে পারে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এই হৃদয়বিদারক দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে শেয়ার করেন এক ব্যবহারকারী। তিনি লেখেন, “বেঙ্গালুরুর এক সিগন্যালে এই মানুষটির সঙ্গে দেখা হলো। বিষয়টি কি সমাজের ব্যর্থতা, নাকি তার ব্যক্তিগত সিদ্ধান্তের ফলে পাওয়া দুর্ভাগ্য?”

রেডিটে পোস্টটি দ্রুত ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ সহানুভূতি প্রকাশ করে বলেন, দেশের কঠিন বাস্তবতা হলো কলেজ থেকে পাস করা শিক্ষার্থীদের মাত্র ১%-এর জন্যও চাকরি নেই। আবার কেউ সমালোচনা করে প্রশ্ন তোলেন, শারীরিকভাবে সক্ষম হয়েও বেঙ্গালুরুর মতো শহরে কেন কাজ খুঁজে নেওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে আরেকজন মন্তব্য করেন, “শারীরিকভাবে সক্ষম হলে ডেলিভারি বা ড্রাইভিংয়ের মতো কাজ করা সম্ভব। তবে দীর্ঘদিন বেকার থাকলে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, বিষণ্ণতায় ভোগে— সেটিও বড় বাধা হয়ে দাঁড়ায়।”

সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

বেঙ্গালুরুর রাস্তায় প্রাক্তন ব্যাংক কর্মীর অসহায় জীবন, হাতে চিরকুটে সাহায্যের আবেদন

আপডেট সময় ১০:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫