ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গঙ্গা নদীতে আমিষ বর্জ্য ফেলা ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভারতীয় হাইকোর্ট বিএনপির ১৮ নেতা-কর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও বোমা রেখে গেল দুর্বৃত্তরা! আরেকটা গণঅভ্যুত্থান হলে আগে ইসিকে হাত দিব: নাসিরুদ্দিন পাটোয়ারী ধৈর্যেরও একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি ইরানের আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ  স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব দলকে বসার আহ্বান সিইসির ‘এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী’ মুসলিমপ্রধান দেশে ইসরায়েলের গোপন ঘাঁটি, তথ্য আড়াল রাখতে দুজনকে হত্যা দক্ষিণ কোরিয়ায় আসিফ মাহমুদকে নাগরিক সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি মোছার নির্দেশ সিটি করপোরেশন দেয়নি: চসিক মেয়র

ইউনূসের অবস্থা শেখ হাসিনার চেয়েও খারাপ হবে: এলডিপির মহাসচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

এবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, ‘ঐকমত্য কমিশন দেশে একটা অনৈক্য সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা বলেছিলেন সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে তা দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। যেগুলোতে একমত না হবে সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে না। আর যেগুলোতে নোট অব ডিসেন্ট রয়েছে সেগুলো নির্বাচিত সরকার পরবর্তীতে সংসদে আলোচনা করে কার্যকর করবে এবং আইন করে সংবিধানে স্থান দেবে। সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইউনূসের অবস্থা শেখ হাসিনার চেয়েও অনেক খারাপ হবে। অবশ্য উনার তো পালানোর অনেক জায়গা আছে। আপনারা দেখেছেন ফখরুদ্দীন-মঈনুদ্দিন তাদের অপকর্মের জন্য বিশ্বের কোনো দেশেই জনসম্মুখে যেতে পারে না।’

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিএনপি’র নেতৃত্বে যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তারাই সরকার গঠন করবে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে চান্দিনা উপজেলার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে চান্দিনা উপজেলা এলডিপি এবং উপজেলা গণতান্ত্রিক যুবদলের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংবিধানের অনেকগুলো মৌলিক বিষয় আছে যেগুলো আইন সংশোধনের জন্য গণভোটের প্রয়োজন। সেই বিবেচনায় গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে কার্যকর করা হলে সেগুলো উচ্চ আদালত আর বাতিল করতে পারবে না।’ এলডিপি মহাসচিব আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার অধ্যাদেশ জারি করার কোনো এখতিয়ার নাই। যারা ইউটিউবে বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ইসলামিক দলের অবস্থান ভালো বলে দাবি করে তাদের ভোটারের সংখ্যা কতো সেটা আমরা জানি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথে কথা বলে জানিয়ে দিয়েছেন- দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। কেউ যেন বিরোধিতা না করে সেজন্য তাদের সতর্ক করেছেন। বিএনপি বড় দল। এখানে একের অধিক যোগ্য প্রার্থী রয়েছে। সবাইকে তো মনোনয়ন দেয়া সম্ভব নয়।

চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সিরাজ।

উপজেলা গণতান্ত্রিক যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সোহেল খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন মহিচাইল এলডিপি সভাপতি মো. কামরুল হাসান ভূইয়া, বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি জালাল উদ্দিন কালা চেয়ারম্যান, এলডিপি নেতা বাতাঘাসী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছাদেকুর রহমান, শুহিলপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গঙ্গা নদীতে আমিষ বর্জ্য ফেলা ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভারতীয় হাইকোর্ট

ইউনূসের অবস্থা শেখ হাসিনার চেয়েও খারাপ হবে: এলডিপির মহাসচিব

আপডেট সময় ০১:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫