ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ নকআউটের আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল নতুন দুঃসংবাদ ইতিহাস বলছে এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের মেসিই ভরসা, নাকি এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা? খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই: ডা. শফিকুর রহমান ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা

‘ধর্মপ্রাণ মুসলমানদের বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত প্রতারণা করছে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

এবার জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির বলেছেন, মীরজাফরের দলটির নাম জামায়াতে ইসলামী। তারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বেহেশতের লোভ দেখিয়ে প্রতারণা করছে। অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাধারণ মানুষের কথা চিন্তা করে, আগামী দিনের জন্য একটি সুষ্ঠু, সুন্দর ও ন্যায্য রাষ্ট্রব্যবস্থা গড়ার লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছেন।

গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন জিন্নাহ কবির।

জামায়াতে ইসলামীকে সমালোচনা করে তিনি বলেন, অতীতের মতোই এক বিশ্বাসঘাতক দল মীরজাফরের ভূমিকায় অবতীর্ণ হয়ে জুলাই আন্দোলনকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি আরও বলেন, বিএনপির ১৫ বছরের আন্দোলন ও ত্যাগের ফসল আজ কিছু বিশ্বাসঘাতক অস্বীকার করছে। তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় কৃষক, শ্রমজীবী ও বেকার যুবকদের জন্য বিশেষ সুবিধা দেবে।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষে ভোট দিন। আমি যদি দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হই, তবে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়েও মানুষের পাশে থেকে কাজ করব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী

‘ধর্মপ্রাণ মুসলমানদের বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত প্রতারণা করছে’

আপডেট সময় ০২:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫