ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসপাতালের বাথরুমে মিলল সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত নয়: বাংলাদেশ ব্যাংক নবম পে স্কেল অন্তত দুই বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ আইএমএফের ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি চায় সিরিয়া বিদ্যালয়ে ‘আজ কেন মন উদাসী’ গানে শিক্ষিকার রিলস, তদন্তে কমিটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি সামর্থ্যের অভাবে রোনালদোর নাম-জার্সি নম্বর হাতে লিখেছিলেন দিয়োমান্দে, তিনিই যাচ্ছেন রিয়ালে জাতিসংঘে হঠাৎ মুখোমুখি যুক্তরাষ্ট্র-ফ্রান্স, তীব্র বাকযুদ্ধ মামদানির আপত্তি উপেক্ষা করে নিউইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর এবার পালটা হামলা বন্ধের ঘোষণা দিলো ইরান

জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করি, জুলাই সনদের ফসল ঘরে তুলতে না পারলে বাংলার মানুষ অর্জিত স্বাধীনতা হাত ছাড়া করতে পারে। সবার আগে সব গণহত্যা ও গুমের বিচার করতে হবে।

আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের হালুয়াঘাট উপজেলার সভাপতি ও ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাইজুল ইসলাম আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হেদায়াতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন কোনো একক দলের কৃতিত্ব নয়, জুলাই আন্দোলন হয়েছে সকল ধর্ম, বর্ণ, শ্রেণিপেশার মানুষের কৃতিত্বে। বাংলাদেশ খেলাফত মজলিস কথা দিচ্ছে, কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না। আমরা আগামী বাংলাদেশে জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালের বাথরুমে মিলল সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক

আপডেট সময় ০৬:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫