ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ নকআউটের আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল নতুন দুঃসংবাদ ইতিহাস বলছে এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের মেসিই ভরসা, নাকি এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা? খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই: ডা. শফিকুর রহমান ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা

জামায়াত নির্বাচন চায় না, সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায়: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির সমালোচনা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপি নির্বাচন চায় না। তারা চায় যেই সরকার আছে সেই সরকারই চলুক। সরকারের সঙ্গে থেকে তারা যত সুযোগ সুবিধা আছে তা নিতে চায়।

এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেই চেষ্টা হচ্ছে। বিএনপি ছাড়া অন্য দলগুলো নির্বাচন পেছাতে চায় তাদের লাভে। তারা সঙ্গে থেকে যতরকম সুযোগ সুবিধা আছে নিবে। কিন্তু আপনারা কোনো ধরণের ষড়যন্ত্রে পা দিবেন না। নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সেটা আমরা মেনে নেব না।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার জয়ধরকান্দি ও তেলিকান্দি এলাকায় পৃথক তিনটি সমাবেশে জামায়াত ও এনসিপিকে নিয়ে তিনি এ মন্তব্য করেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানা এনসিপিকে উদ্দেশ্য করে বলেছেন, ১৫-২০ বছরের পোলাপান এসে বলে তারা নাকি সব করেছে। তোমরা পোলাপান শুক্কুরে শুক্কুরে ২০ দিন তোমাদের বয়স হইছে। তোমাদের সাবালক হওয়ার বয়স যত আমাদের নেতাকর্মীদের জেল খাটার সময় এর সমান। তোমরা এগিয়ে যাও ঠিক আছে। কিন্তু বাবার চেয়ে এগিয়ে যাবে না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এমন কোনো আচরণ করবেন না, যেন মানুষ কষ্ট পায়। আপনাদের আচরণে আকৃষ্ট হয়ে মানুষ যেন ভোট দেয়; সেই কাজটা করবেন। মানুষ যেন বিএনপি ও ধানের শীষ ছাড়া আর কোনো দিকে না তাকায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াত নির্বাচন চায় না, সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায়: রুমিন ফারহানা

আপডেট সময় ০৬:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫