ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ নকআউটের আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল নতুন দুঃসংবাদ ইতিহাস বলছে এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের মেসিই ভরসা, নাকি এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা? খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই: ডা. শফিকুর রহমান ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা

আ.লীগকে নিয়ে নির্বাচনের প্রস্তাব দেবে ভারত? প্রশ্নে কোনো মন্তব্য করেনি দিল্লি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

গত ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটের রাজনীতিতে আওয়ামী লীগের স্থান নেই। পতিত স্বৈরাচারী সরকারের অনেক নেতাই গেল বছর থেকেই পলাতক অবস্থানে আছেন। এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা শূন্য।

তবে এমন পরিস্থিতিতে বাংলাদেশে সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে ভারত দেবে কি না, এমন আলোচনা চলছে প্রতিবেশী দেশে। এতটাই যে, সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। ভারতীয় সাংবাদিক ইয়েশি সেলি প্রশ্ন করেন যে, ‘বাংলাদেশ নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আগামী বছর তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। ভারত কি তাদেরকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানাবে? আওয়ামী লীগকে সে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও কি দেবে?’

জবাবে রণধীর জওসয়াল অবশ্য আওয়ামী লীগকে নিয়ে কিছু বলেননি। এমনকি কোনো প্রস্তাব নিয়েও কথা বলেননি। তিনি শুধু বলেছেন, ‘আমাদের প্রত্যাশা, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী

আ.লীগকে নিয়ে নির্বাচনের প্রস্তাব দেবে ভারত? প্রশ্নে কোনো মন্তব্য করেনি দিল্লি

আপডেট সময় ১২:২৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫