ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিপাকে ট্রাম্প, এবার চীনের কাছে চাইলেন সহায়তা মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগসুবিধা বা সামাজিক সহায়তা তুলনামূলক বেশি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। মূলত মার্কিন অর্থনীতিতে অভিবাসীদের প্রভাব ও সরকারি ব্যয়ের বিষয়টি বিবেচনা করে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ ভিজিটর ভিসা বা পর্যটন ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ, যারা বেড়াতে বা স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান, তারা আগের মতোই ভিসা সুবিধা পাবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আবেদন গ্রহণ এবং নির্ধারিত সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়াটি আগের মতোই চলমান থাকবে। এমনকি দূতাবাসগুলোতে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিপাকে ট্রাম্প, এবার চীনের কাছে চাইলেন সহায়তা

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬