ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান ইরান যুদ্ধে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার: ট্রাম্প

যুদ্ধ কখন ও কীভাবে শেষ হবে তা ইরানই ঠিক করবে: আব্বাস আরাগচি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

এই যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। কিন্তু এর শেষ কখন এবং কীভাবে হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরানই। এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান থেকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক এই সংঘাতের সূচনা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলি শাসকগোষ্ঠী। তবে যুদ্ধের সমাপ্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে তেহরানের হাতেই।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আব্বাস আরাকচি লিখেন, গত দুই দশকে ঠিক পূর্বে আফগানিস্তান, পশ্চিমে ইরাকে মার্কিন সামরিক বাহিনীর পরাজয় নিয়ে তারা পর্যাপ্ত সময় ধরে পড়াশোনা করেছেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই ইরান বর্তমান পরিস্থিতির মোকাবিলা করছে। তিনি আরও বলেন, রাজধানীতে বোমা হামলা চালিয়ে ইরানের যুদ্ধ করার সক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলা যাবে না।

পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে উল্লেখ করেন, বিকেন্দ্রীভূত মোজাইক ডিফেন্স Decentralized Mosaic Defense বা খণ্ড খণ্ড বিকেন্দ্রীভূত প্রতিরক্ষা কাঠামোর কারণে ইরানই নির্ধারণ করবে কখন এবং কীভাবে এই যুদ্ধের ইতি টানা হবে। উল্লেখ্য, ওমানের মধ্যস্থতায় তেহরান, ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলছিল। সেই প্রক্রিয়া চলাকালেই গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েলি শাসকগোষ্ঠী ইরানের ওপর হামলা শুরু করে বলে দাবি তেহরানের।

গত বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ দফার আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতির মধ্য দিয়ে শেষ হয়েছিল। কিন্তু পরবর্তীতে শুরু হওয়া তীব্র সামরিক অভিযানে সেই অগ্রগতি আড়ালে পড়ে যায়। ইসরায়েলমার্কিন আগ্রাসনে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এর জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিজ ৪ শুরু করেছে। এই অভিযানের আওতায় অঞ্চলের ইসরায়েলি লক্ষ্যবস্তু, মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানো হচ্ছে। সোর্স: তাসনিম

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের

যুদ্ধ কখন ও কীভাবে শেষ হবে তা ইরানই ঠিক করবে: আব্বাস আরাগচি

আপডেট সময় ০১:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬