ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক লেবানন-ইরানে হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে: ইসরাইলকে এরদোগানের হুঁশিয়ারি ১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা অনলাইন জুয়াই মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় যে অস্ত্র এখন ইরানের হাতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানের নৌবাহিনী প্রধান

সৌদি আরবে ইরানি হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত হয়েছে: দাবি আইআরজিসির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

এবার সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের লক্ষ্য করে গত শুক্রবার (২৭ মার্চ) হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি। এই হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত হয়েছে বলে বুধবার (১ এপ্রিল) সংবাদ প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। এতে ২০০ জন হতাহত হয়েছে যাদের বেশিরভাগই যুদ্ধবিমান চালক।

এদিকে ২৯ মার্চ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, প্রিন্স সুলতান ঘাঁটিতে একটি গুরুত্বপূর্ণ মার্কিন এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (এডব্লিএসিএস) বিমান, বোয়িং ই৩ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইরানি হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, পাশাপাশি কয়েকটি রিফুয়েলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, এই বিমান উন্নত রাডার ব্যবহার করে শতাধিক কিলোমিটার দূরের বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং কমান্ডারদেরকে যুদ্ধক্ষেত্রের লাইভ চিত্র সরবরাহ করে। হামলার আগে যুক্তরাষ্ট্রের এডব্লিএসিএস ফ্লিটের মাত্র ১৬টি বিমান কার্যকর অবস্থায় ছিল। তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরব এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাশিয়া সম্প্রতি এই বিমান ঘাঁটির স্যাটেলাইট ছবি ইরানের কাছে পাঠিয়েছে, যা হামলার জন্য ইরানকে লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছে। তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত যে রাশিয়া তথ্য শেয়ার করেছে। উল্লেখ্য, রাশিয়ার স্যাটেলাইট ২০, ২৩ এবং ২৫ মার্চ ঘাঁটিটির ছবি নিয়মিতভাবে ধারণ করেছিল। জেলেনস্কিএর মতে, ধারাবাহিক ছবি ইঙ্গিত দেয় যে হামলার পরিকল্পনা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

সৌদি আরবে ইরানি হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত হয়েছে: দাবি আইআরজিসির

আপডেট সময় ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬