ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শুধু বাদ পড়ার একটা কারণ জানতে চাই’- চাকরিপ্রার্থীর ফেসবুক পোস্ট ওয়াকআউট না করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে যে দুই মুসলিম দেশ বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোল, নববধূকে রেখে আবার কারাগারে ফিরলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বর ‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন? নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

জুলাই সনদ তৈরি করতে আমরা ঐকমত্য: প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো আন্তরিকতা নিয়ে আলোচনা করেছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আজ থেকে প্রথম পর্বের আলোচনা শেষ হলো এবং দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হলো। প্রথম পর্বের আলোচনায় আমরা ঐকমত্যে পৌঁছাতে পেরেছি যে, আমরা জুলাই সনদ করবো।

আজ সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা আরো বলেন, দ্বিতীয় পর্বে আমাদের আলোচনা হবে সেই বিষয়গুলো যেগুলোতে আমরা মোটামুটি কাছাকাছি। কিন্তু এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মাদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আমল বলেছেন, আগামী বছরের ৩০ জুনের পরে যাবে না জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এসেছে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদল। বিকেল ৪টার পর থেকে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এদিন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, এই বৈঠকে বিএনপি-জামায়াতসহ ২৮টি রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শুধু বাদ পড়ার একটা কারণ জানতে চাই’- চাকরিপ্রার্থীর ফেসবুক পোস্ট

জুলাই সনদ তৈরি করতে আমরা ঐকমত্য: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৬:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫