ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ বাস্তবায়ন করবে ইসি, আপিলে যাবে না সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা: আসামি ভোলার জামিন স্থগিত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী জুলাই সনদের আলোচনাকে কেন্দ্র করে সংসদে হট্টগোল মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে: প্রধানমন্ত্রী

খিলগাঁও ফ্লাইওভারে বাসের ধাক্কায় এসআই কামরুল ইসলাম নিহত, চালক গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৯৫৮ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম নিহত হয়েছেন। নিহত কামরুল ইসলাম ঢাকার মতিঝিল থানায় কর্মরত ছিলেন।

ঘটনাটি ঘটে সোমবার (২ জুন) রাত ৮টা ১০ মিনিটে খিলগাঁওয়ের খলিলের গোশতের দোকানের বিপরীত পাশে, ফ্লাইওভারের ঢালে। ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এসআই কামরুলকে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কামরুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর থানায়। তিনি ঢাকার খিলগাঁওয়ের বাসাবো এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার সময় তিনি মোটরসাইকেলযোগে বাসা থেকে কর্মস্থল মতিঝিল থানার দিকে যাচ্ছিলেন।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনার পর বলাকা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালক জাহাঙ্গীর আহমেদ টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু

খিলগাঁও ফ্লাইওভারে বাসের ধাক্কায় এসআই কামরুল ইসলাম নিহত, চালক গ্রেপ্তার

আপডেট সময় ০৪:১৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫