ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

এবার ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। মঙ্গলবার আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজলিয়ান স্টার’-এর প্রতিশোধ হিসেবেএমএসসি সারিসকানামের একটি কার্গো জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসির দাবি, পানামার পতাকাবাহী এমএসসি সারিসকা ইরাকের উপকূলসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। হামলায় জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। বিবৃতিতে আরও বলা হয়, ওমান সাগরে আন্তর্জাতিক জলসীমায় চলাচলরত ইরানি জাহাজলিয়ান স্টার’-এর ইঞ্জিন কক্ষে গত শুক্রবার একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। এতে জাহাজটি অচল হয়ে পড়ে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেরাষ্ট্রীয় মদদপুষ্ট সামুদ্রিক সন্ত্রাসবাদেরঅভিযোগ তুলেছে তেহরান। আইআরজিসি সতর্ক করে বলেছে, এ অঞ্চলে মার্কিন বাহিনীর যেকোনো নতুন আগ্রাসনের জবাব দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে।

এদিকে ওমান সাগর ও পারস্য উপসাগর অঞ্চলে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়েছে। ইরান ফের দাবি করেছে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের জবাব তারা শক্তভাবে দেবে। সূত্র : প্রেস টিভি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৯:৫৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬