ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান এবং আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোট। তার দাবি, ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু।

ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছেনেতানিয়াহুর এমন বক্তব্যসম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ইসরায়েলি জনগণের মধ্যে ভয় সৃষ্টি করতেই তিনি এ ধরনের দাবি করেছেন বলে অভিযোগ আইজেনকোটের। খবর আলজাজিরার। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন গাদি আইজেনকোট। এ সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথএর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্য ইসরায়েলে আয়োজিত এক সম্মেলনে বিরোধী দল ইয়াশার পার্টির প্রধান আইজেনকোট বলেন, নেতানিয়াহু অত্যন্ত জঘন্য কথা বলেছেন। ইরানের কাছে কোনো পরমাণু বোমা ছিলই না। ইসরায়েলি জনগণকে ভয় দেখাতে তিনি বাস্তবতাকে বিকৃত করছেন।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা আইজেনকোটের বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও। টুগেদার রাজনৈতিক জোটের এই নেতা একই সম্মেলনে বলেন, ‘গতকাল বলা হয়েছিল, ইরানের কাছে ইতোমধ্যেই পরমাণু বোমা রয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা। ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’

আপডেট সময় ১১:৩৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬