ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

আমরা গাজার মানুষকে খাওয়াতে চাই: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ যেন অভুক্ত না থাকেন সেটিই আমি চাই। তিনি বলেন, দখলদার ইসরায়েলের অবরোধের কারণে সেখানকার মানুষ যে খেয়ে না খেয়ে থেকেছেন সেটি স্বীকার করে ট্রাম্প বলেছেন, গাজার মানুষকে আরও অনেক আগে আমাদের সহায়তা করা উচিত ছিল। খবর এক্সিওসের।

ট্রাম্প সংবাদমাধ্যম এক্সিওসকে শুক্রবার (১ আগস্ট) এক সাক্ষাৎকারে বলেন, আমরা গাজার মানুষকে সহায়তা করতে চাই। তারা যেন ভালোভাবে বসবাস করতে পারে আমরা সেটি চাই। আমরা তাদের খাওয়াতে চাই। এটি এমন বিষয় যা অনেক আগে হওয়া উচিত ছিল।

সংবাদমাধ্যমটির সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। ওই সময় তিনি দাবি করেন, সশস্ত্র গোষ্ঠী হামাস গাজার ত্রাণ চুরি করে নিয়ে যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের একটি সংস্থাই জানিয়েছিল, হামাস ত্রাণ লুট করছে বা চুরি করে নিয়ে যাচ্ছে এমন কোনো প্রমাণ তারা পায়নি। শুক্রবার অবরুদ্ধ গাজার রাফাতে গেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ। সেখানে তিনি বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণকেন্দ্রে যান।

উইটকোফ জানিয়েছেন, গাজার মানবিক পরিস্থিতি স্বচক্ষে প্রত্যক্ষ করতে তিনি এখানে এসেছেন এবং পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করবেন। তবে উইটকোফ এখনো কোনো কিছু জানাননি বলে জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, গাজায় আংশিক যুদ্ধবিরতির বদলে এখন তারা পূর্ণ যুদ্ধবিরতির ব্যাপারে কাজ করবেন। ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনারা দ্রুতই দেখতে পাবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

আমরা গাজার মানুষকে খাওয়াতে চাই: ট্রাম্প

আপডেট সময় ১১:৪৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫