ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই আমার বিরুদ্ধে কিছু করত না: আসিফ মাহমুদ দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, সাবেক আওয়ামী লীগ চেয়ারম্যান গ্রেপ্তার যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধর বিদেশে অর্থ বিনিয়োগের ধূলিকণারও প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব: আসিফ মাহমুদ হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-১ ড্রো’ন ভূ’পা’তি’ত করল ই’রা’ন প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পিরোজপুর পল্লী বিদ্যুতের জিএম স্ট্যান্ড রিলিজ কার অনুরোধে হরমুজ প্রণালি ইস্যুতে বৈঠক স্থগিত, জানাল ইরান আ.লীগ নেতার গোডাউন থেকে সার জব্দ

ইসরায়েলে তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ইসরায়েলজুড়ে তাপপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করেছে। চলমান তাপপ্রবাহের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন অঞ্চল ও পশ্চিম তীরে চরম তাপমাত্রার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

দ্য টাইমস অব ইসরায়েল–এর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত মৃত সাগরের দক্ষিণাঞ্চলের সদোম এলাকায় তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের দিকে সেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

ইসরায়েল আবহাওয়া বিভাগ জানিয়েছে, জর্ডান ভ্যালি এবং ইলাত থেকে মেতুলা পর্যন্ত পূর্বাঞ্চলজুড়ে চরম তাপপ্রবাহের সতর্কতা কার্যকর রয়েছে। এই সতর্কতার আওতায় গ্যালিলি ও গোলান হাইটসের কয়েকটি এলাকাও অন্তর্ভুক্ত।

অন্যদিকে, দেশের বাকি অঞ্চলে মাঝারি থেকে হালকা মাত্রার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় তাপমাত্রা সাধারণত ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, চলতি বছরে এটিই এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ সময়। তবে তাপমাত্রা মৌসুমি গড়ের তুলনায় মাত্র কয়েক ডিগ্রি বেশি। এর আগে ইসরায়েলে সর্বোচ্চ ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

কর্তৃপক্ষ তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই আমার বিরুদ্ধে কিছু করত না: আসিফ মাহমুদ

ইসরায়েলে তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

আপডেট সময় ০৪:৪৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬