ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার জলসীমায় ঢুকে পড়েছে একটি নৌকা, পেছনে আরও ২৩টি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে

এবার গাজার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলোর মধ্যে অন্তত একটি ইতোমধ্যে গাজার জলসীমায় প্রবেশ করেছে। তবে সেটি আটক হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে পেছনে আরও অন্তত দুই ডজন নৌকা গাজার উপকূলের পথে অগ্রসর হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, গাজার উপকূলের দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত একটি নৌকা গাজার জলসীমায় প্রবেশ করেছে। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামের নৌযানটি বর্তমানে গাজার ভেতরে অবস্থান করছে।

তবে সেটি ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এরই মধ্যে ইসরায়েলি কমান্ডো বেশ কয়েকটি নৌকা আটক করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে ২৪টি নৌযান। তাদের মধ্যে কয়েকটি গাজার জলসীমার কাছাকাছি পৌঁছে গেছে।

এর আগের প্রতিবেদনে বলা হয়েছিল, অন্তত ২৬টি নৌযান এখনো গাজার উদ্দেশ্যে যাত্রা জারি রেখেছে। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার জানাচ্ছে, এসব নৌকার মধ্যে কয়েকটি গাজার উপকূল থেকে প্রায় ৫০–৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজার জলসীমায় ঢুকে পড়েছে একটি নৌকা, পেছনে আরও ২৩টি

আপডেট সময় ১২:৩০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫