ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম ফিফার সিদ্ধান্ত চ্যালেঞ্জের সুযোগ পেয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম ‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিদায়ের ইঙ্গিত দিলেন রোনালদো খামেনির মরদেহ ইরাকে নেওয়া হচ্ছে কেন?

সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক খানকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

এবার সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক আহমেদ খানকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। প্যালেস্টাইন অ্যাকশন কোয়ালিশন অব পাকিস্তানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক সিনেটর মুশতাক।

ফ্লোটিলা আয়োজকরা বৃহস্পতিবার (০২ অক্টোবর) জানিয়েছেন, গাজাগামী বিদেশি কর্মী এবং ত্রাণ বহনকারী ১৩টি নৌকা ইসরাইলি বাহিনী থামিয়ে দিয়েছে। তবে ৩০টি নৌকা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপত্যকার দিকে যাত্রা অব্যাহত রেখেছে। এদিকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জলসীমায় প্রবেশ করেছে বলে জানা গেছে।

তবে জাহাজটি ইসরাইলি নৌবাহিনী জব্দ করেছে কি না, তা স্পষ্ট নয়। আরও ২৩টি জাহাজ পথে রয়েছে। সেগুলোও খুব শিগগিরই গাজার জলসীমায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। খবর আল জাজিরার। প্রতিবেদন মতে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র লাইভ ট্র্যাকারে দেখা গেছে, মিকেনো নামে একটি জাহাজ বর্তমানে গাজার জলসীমায় রয়েছে। ইসরাইলি বাহিনী সেটি আটক করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে ২৪টি জাহাজ গাজার পথে রয়েছে। ইসরাইলি নৌসেনারা জাহাজগুলোর সেগুলো আটক করার চেষ্টা করছে।

গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওয়ানা দেয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) গভীর রাতে ইসরাইলি বাধার মুখে পড়ে। বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে ইসরাইলি নৌ সেনারা। বন্ধ করে দেয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার। পরে নৌযানে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আটকদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটকদের ইসরাইলের একটি নৌ বন্দরে নেয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ

সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক খানকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী!

আপডেট সময় ০৩:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫