ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ নকআউটের আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল নতুন দুঃসংবাদ ইতিহাস বলছে এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের মেসিই ভরসা, নাকি এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা? খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই: ডা. শফিকুর রহমান ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা

যে এমপিরা পালিয়ে যায়, সেই এমপি হতে চাই না: বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

এবার সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামন কামরুল বলেন, অনেক এমপি পালিয়েছেন। এমন হতে চাই না। আমার সারাটা জীবন মানুষের তরে কাটিয়ে দিতে চাই। আমি জনসমুদ্রে ভাসছি, ভালোবাসায় ভাসছি। সারাজীবন শোধ করতে পারবো না। জনগণের সাথে যার সম্পর্ক থাকবে তাকেই তারেক রহমান মনোনয়ন দেবেন।

তিনি আরও বলেন, সামনে সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে একটি দল ষড়যন্ত্র করছে। আগে বলছে পিআর, এখন বলছে গণভোট। নির্বাচন বানচাল করতে গণভোটের টালবাহানা। জনগণের ভালবাসা সাথে থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। কামরুল বলেন, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রাখার জন্য একটি গোষ্ঠী এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। সেই সাথে হাটে ঘাটে গ্রাম গঞ্জে ধানের শীষ ও দলের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন, একটি দল চায় না দেশে ভোটাধিকার ব্যবস্থা ফিরে আসুক, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও স্থিতিশীলতা ফিরে আসুক। তারা চায় ছলে বলে কৌশলে পিআরের নামে জাতীয় নির্বাচনের আগে গণভোটের নামে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করে দিতে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী

যে এমপিরা পালিয়ে যায়, সেই এমপি হতে চাই না: বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান

আপডেট সময় ১১:১৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫