ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ নকআউটের আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল নতুন দুঃসংবাদ ইতিহাস বলছে এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের মেসিই ভরসা, নাকি এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা? খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই: ডা. শফিকুর রহমান ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাই যোদ্ধা শাহিন

সরকার বিএনপির চাপে ছোটে ডানে, জামায়াতের চাপে বাঁয়ে, এনসিপির চাপে ওপরে: এবি পার্টি চেয়ারম্যান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের নীতিগত কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রিন্সিপাল পজিশন নেই। বিএনপির চাপে উনি একবার ডানে ছোটেন, জামায়াতের চাপে বাঁয়ে ছোটেন, আর এনসিপির চাপে মাঝে মাঝে ওপরে ওঠার চেষ্টা করেন।’

রোববার (২ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটি যৌথভাবে আয়োজন করে এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সভায় তিন দলই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশের পর দলগুলোর মতভিন্নতার প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, রাষ্ট্র এখন সংকটে রয়েছে। ‘সবকিছু গুছিয়ে আনার পর সংকট এখন তিন জায়গায়—গণভোট আগে না একসঙ্গে, নোট অব ডিসেন্টার কী হবে এবং আগামী নির্বাচনের ধরন কী হবে।’

সরকারের নীতিহীন অবস্থানকে দায়ী করে তিনি বলেন, ‘কয়েকটা দলের মন জুগিয়ে চলার রাজনীতি বাদ না দিলে আপনারা যে একটা সুযোগ পেয়েছেন, তা হারাবেন। তখন দেশের মানুষের কাছে আপনাদের দায় থেকে কেউ মুক্তি দিতে পারবে না।’ তরুণদের উদ্দেশে এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘ওরাও রাস্তায় নামতে চায়, কারণ এখন তো দেখা যাচ্ছে রাস্তা বন্ধ না করলে দাবি আদায় হয় না। উপদেষ্টারা সময় না পেলেও একদিন তাদের রাস্তায় নামতে হবে।’

সভায় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই অভ্যুত্থানের পরও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের আশা ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলো এখন জনগণের পরিবর্তে ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুইয়া বলেন, ‘বিপ্লব এখন বিলাসে পরিণত হয়েছে। ছেঁড়া স্যান্ডেল থেকে ফাইভ স্টার হোটেলে ওঠা কোনো বিপ্লবীর চরিত্র হতে পারে না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ

সরকার বিএনপির চাপে ছোটে ডানে, জামায়াতের চাপে বাঁয়ে, এনসিপির চাপে ওপরে: এবি পার্টি চেয়ারম্যান

আপডেট সময় ০৬:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫