ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুব দেয়া ভালো: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

এবার সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পূর্ণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এছাড়া জুলাই সনদ রাষ্ট্রপতির হাত থেকে নেয়াকে পরিতাপের বিষয় বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ রোববার (২ নভেম্বর) দুপুরে, ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র জেলা সমন্বয় সভায় যোগ দেন হাসনাত। সভা শেষে বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছে এনসিপি। এখন পর্যন্ত দলের সকল নীতি নির্ধারণ, জনগণের কাছ থেকেই এসেছে।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন; তাই ঘোষণাপত্রের বৈধতা দিতে তার প্রতি আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, একটি পক্ষ চায় রাষ্ট্রপতি জুলাই সনদে স্বাক্ষর করবে। রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুব দেয়া শ্রেয় বলেও মন্তব্য করেন হাসনাত।

অভ্যুত্থানে ঢাকার পর ভোলায় সবচেয়ে বেশি শহীদ হয়েছে উল্লেখ করে হাসনাত বলেন, সেই পরিবারগুলো যদি জানে রাষ্ট্রপতি জুলাইয়ের সার্টিফিকেট দিচ্ছে, তারা সবাই আত্মহত্যা করবে। এর চেয়ে পরিতাপের আর কিছুই হতে পারে না। এছাড়া সম্প্রতি বিজেপির নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানান ও দুঃখ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুব দেয়া ভালো: হাসনাত

আপডেট সময় ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫