ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি দেশে কি কোনও সরকার আছে?: আসিফ মাহমুদ ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদিক কায়েম আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম  হাসিনার জন্মদিনে কেক ও মোটরসাইকেল রেখে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী: পাটওয়ারী ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের

আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

এবার শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ শনিবার থেকে সারা দেশে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচি চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে গিয়ে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সহযোগিতা চাইবেন।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। তা না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলন শুরু করা হবে। সংগঠনটির নেতারা বলেন, ২২ কর্মদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলনের দিকেও যেতে তারা বাধ্য হবেন। এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা বৈঠক করবেন। তবে সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো গোপন বৈঠক হবে না। দিল্লির সঙ্গে কোনো সিক্রেট বৈঠক চলবে না।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের চারপাশে বিভিন্ন দিক থেকে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলব। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরা কারো কাছে তুলে দেব না। আমাদের এই লড়াই কেবল শুরু।’

ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদি আমাদের এই আন্দোলনের পথ দেখিয়ে গেছেন। এখন আমাদের সেই পথেই সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াই চলবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি

আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

আপডেট সময় ১০:২৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬