ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩ ‘আমাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু হিন্দুদের সফরে সরিয়ে দেওয়া হলো নারী কর্মীদের, বন্ধ আইফেল টাওয়ার আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

‘আমাদের ওপর মনক্ষুণ্ন হবেন না, আমাদের চেয়ে বেশি সমর্থন কেউ দিয়েছে বলে জানি না’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের ওপর আপনি মনক্ষুণ্ন হবেন না। আমাদের চেয়ে বেশি সমর্থন আপনাদেরকে আর কেউ দিয়েছে বলে আমি জানি না। আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না।” সোমবার (২ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “পুরো উপদেষ্টা মণ্ডলীর কর্মকাণ্ডে কোনো কোনো সময় আমাদের মনে হয়েছে যেন আমরা আপনাদের প্রতিপক্ষ — সেটা আমাদেরকে বুঝতে দেবেন না। দয়া করে আদালতের রায় বাস্তবায়ন করুন, যেখানে আইনের শাসন নেই। মানুষ যাতে মনে না করে যে এখানে আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না — সেটা এখন দৃশ্যমান হচ্ছে। আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে, মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে। আমরা সেটা আপনার কাছ থেকে আশা করি না।”

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “এ দেশের মানুষ এই উপদেষ্টা মণ্ডলীর কাছে নিরপেক্ষ আচরণ আশা করে। সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। আমরা যে শুধুই অভিযোগের ঝুলি খুলে আপনার কাছে যাই তা নয় — বরং আপনার হাতকে শক্তিশালী করার জন্যই যাই। জাতিকে বোঝাতে চাই যে আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি।”

তিনি বলেন, “সবসময় প্রশংসা নিয়ে যদি আপনার কাছে যাই বা যারা উপদেষ্টা মণ্ডলীর কাছে শুধুই প্রশংসা করে, বাইরের বাস্তবতা সম্পর্কে কিছু বলে না — সেই লোকজনই অতীতে সরকারকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। সরকারের যারা সমালোচনা করতে পারে, যারা গঠনমূলক সমালোচনা করে, তারাই প্রকৃত বন্ধু। আমরা হয়তো বাইরে আছি, কিন্তু আপনাদের সবচেয়ে বেশি সমর্থন করছি।”

শেষে তিনি বলেন, “দয়া করে সবকিছু বিবেচনায় নিয়ে ডিসেম্বরের মধ্যেই একটি নির্বাচনের রোডম্যাপ দিন — সেটাই আমাদের দাবি। যদি কোনো যুক্তি থাকে, পরে আপনি সেটা জাতির কাছে তুলে ধরবেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

‘আমাদের ওপর মনক্ষুণ্ন হবেন না, আমাদের চেয়ে বেশি সমর্থন কেউ দিয়েছে বলে জানি না’

আপডেট সময় ১২:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫