ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩ ‘আমাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু হিন্দুদের সফরে সরিয়ে দেওয়া হলো নারী কর্মীদের, বন্ধ আইফেল টাওয়ার আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

চট্টগ্রামে আ.লীগ নেতার কারখানায় কুকি-চিনের পোশাক তৈরি, আটক ৪

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের মালিকানাধীন একটি পোশাক কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরির জন্য ফেব্রিক সরবরাহের অভিযোগে সোমবার রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে সাবেক এমপি ছালামের ছোট ভাই ও ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের পরিচালক তারেকুল ইসলামসহ ৪ জনকে আটক করা হয়।

আজ মঙ্গলবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। আটক অন্য তিনজন হলেন— প্রতিষ্ঠানটির কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জামালুল ইসলাম ও মো. আতিকুর রহমান। ওয়েল কম্পোজিট নিট লিমিটেড ছালাম পরিবারের মালিকানাধীন ওয়েল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।

জানা যায়, আবদুচ ছালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ৯ বছর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কেএনএফের ইউনিফর্ম তৈরির জন্য ফেব্রিক সরবরাহে এ কারখানার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়েছে।

এর আগে, গত ১৭ মে নগরের বায়েজিদ বোস্তামী থানার রিংভো অ্যাপারেলস নামে একটি কারখানা থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে গোয়েন্দা পুলিশ। এরপর ২৬ মে রাতে নয়াহাট এলাকার একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম এবং ২৭ মে রাতে ডিটি রোডের আরেকটি কারখানা থেকে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ।

এদিকে পুলিশ সূত্র জানিয়েছে, এসব ইউনিফর্ম কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্যদের জন্য তৈরি করা হয়েছিল কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

চট্টগ্রামে আ.লীগ নেতার কারখানায় কুকি-চিনের পোশাক তৈরি, আটক ৪

আপডেট সময় ১১:৫১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫