ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বুড়োবুড়ি’ মন্তব্যে ক্ষুব্ধ কনক চাঁপা, দিলেন উচিত জবাব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে বয়স ও ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তির জবাব দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা। নিজের ফেসবুক পোস্টে স্বামী, সুরকার আতীকুল ইসলাম-এর সঙ্গে দীর্ঘ ৪২ বছরের দাম্পত্য জীবন, ভালোবাসা ও পারস্পরিক নির্ভরতার কথা তুলে ধরেন তিনি।

কনক চাঁপা জানান, ‘নতুন কুঁড়ি ৭৮’ অনুষ্ঠানের মাধ্যমে তাদের পরিচয়। তখন আতীকুল ইসলাম ছিলেন দেশের অন্যতম তরুণ সংগীত পরিচালক, আর তিনি ছিলেন শিশু প্রতিযোগী। পরবর্তীতে তার সুরে অসংখ্য গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন কনক চাঁপা। পরিবারের ইচ্ছায় ১৯৮৪ সালের ৬ ডিসেম্বর তাদের বিয়ে হয়।

ফেসবুক পোস্টে শিল্পী বলেন, বয়সের ব্যবধান ১১ বছর হলেও তা নিয়ে তাদের কোনো আক্ষেপ নেই। বরং স্বামী এখনো তাকে বিয়ের সময়ের সেই কিশোরী হিসেবেই দেখেন। তিনি দাবি করেন, দীর্ঘ দাম্পত্য জীবনে ভালোবাসা ও নির্ভরতা আগের চেয়ে আরও বেড়েছে।

সম্প্রতি একটি ছবি ঘিরে সামাজিক মাধ্যমে ‘বুড়োবুড়ি’সহ বিভিন্ন মন্তব্যের সমালোচনা করে কনক চাঁপা বলেন, অন্যের সুখ দেখে হিংসা করা উচিত নয়। তিনি লেখেন, “এই বয়সে এসে দুজন দুজনের প্রতি নির্ভরতা যেমন বেড়েছে, ভালোবাসা ও প্রেমও বেড়েছে হাজারো গুণ।”

সবশেষে সমালোচকদের উদ্দেশে শুভকামনা জানিয়ে কনক চাঁপা বলেন, আল্লাহ যেন সবার মন পরিষ্কার করে দেন এবং সবাইকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বুড়োবুড়ি’ মন্তব্যে ক্ষুব্ধ কনক চাঁপা, দিলেন উচিত জবাব

আপডেট সময় ১১:১৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬